1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:21 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

মধ্যরাতে শাবিপ্রবিতে দুই ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শিক্ষার্থী

  • Update Time : Friday, April 10, 2026
  • 133 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: মধ্যরাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে পণ্যবাহী দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই শিক্ষার্থী। গতবৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, ট্রাক দুটির চালক উপস্থিত না থাকায় হেল্পাররা নিজেরাই উৎসাহী হয়ে গাড়ি চালানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী নিশান ও নাওয়াদ।

Manual3 Ad Code

ঘটনাস্থলে উপস্থিত ট্রাকচালক আলী আকবরের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হন।

মোটরসাইকেলে থাকা শিক্ষার্থী নাওয়াদ বলেন, “আমরা হলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি ট্রাক আমাদের দিকে চলে আসছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। পরে সেটি আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এখানে কারও লাইসেন্স নাই। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

Manual8 Ad Code

এ বিষয়ে সহকারী প্রক্টর মো: শাদমিম হাসান সিফাত বলেন, ”দুজন শিক্ষার্থীর ফোন পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ট্রাকগুলো স্টান্ডিং অবস্থায় ছিল, চালকের অনুপস্থিতিতে হেল্পার দুজন গাড়ি চালাচ্ছিলো। আমরা ট্রাক দুটিকে জব্দ করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করব।”

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!