1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:22 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে ৩২ ঘন্টায় ১৭৭ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশন

  • Update Time : Thursday, April 9, 2026
  • 135 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে গত ৩২ ঘন্টায় ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। তারা জানায়, বুধবার রাত ১২টা থেকে (মঙ্গলবার দিবাগত) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ট্রাফিক বিভাগ। তারা জানায়, এসব যানবাহনের মধ্যে আছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, বাস, প্রাইভেট কার, ট্রাক ইত্যাদি।

Manual3 Ad Code

এসময়ে বিভিন্ন অভিযোগে ১৬টি সিএনজিচালিত অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ২টি বাস, ১০টি প্রাইভেট কার, ৩টি ট্রাক ও ৬টি পিকআপ ভ্যানের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মামলা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

এছাড়া ৯টি ব্যাটারিচারিত অটোরিকশা, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি লেগুনা, ৪৬টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস, ৪টি প্রাইভেট কার, ১টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যানকে আটক করা হয়।

Manual7 Ad Code

এগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!