1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
April 9, 2026, 9:39 pm

শাহ খুররম ডিগ্রি কলেজে ‘মনজুর চৌধুরী স্টাইপেন্ড’ বিতরণ

  • Update Time : Thursday, April 9, 2026
  • 6 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের শাহ খুররম ডিগ্রি কলেজে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ‘মনজুর চৌধুরী স্টাইপেন্ড এবং স্কলারশিপ’ বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শাহ খুররম ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মনজুর চৌধুরী স্টাইপেন্ড শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে এবং তাদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় উৎসাহিত করবে।”
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ কমর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের বিদোৎসাহী সদস্য শহীদ আহমদ।
ইংরেজি বিভাগের অধ্যাপক মো. আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া এবং গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী বিজয় বিশ্বাস।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!