1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 1:52 pm
Title :
ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

গোয়াইনঘাটে ৩ হাজার কৃষককে বীজ-সার সহায়তা

  • Update Time : Thursday, April 9, 2026
  • 60 Time View

Manual1 Ad Code

সংবাদদাতা, গোয়াইনঘাট::: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

Manual4 Ad Code

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা এবং রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ।

Manual8 Ad Code

এ সময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ-১ মৌসুমে উপজেলার ৩ হাজার কৃষককে বিনামূল্যে ৫ কেজি করে মোট ১৫ হাজার কেজি আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সারসহ মোট ৬০ হাজার কেজি সার বিতরণ করা হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র কৃষকদের সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!