1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:21 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

ছিলটি লোক উৎসব-২০২৬’ শুরু

  • Update Time : Thursday, April 9, 2026
  • 123 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: ছিলটের আবহমানকালের শেকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করতে এবং ছিলটি নাগরী ভাষায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে ‘হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ এর উদ্যোগে শুরু হয়েছে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’। বৃহস্পতিবার সকাল ১০টায় ছিলটি ঐতিহ্য চত্বর (আলী আমজাদের ঘড়ি ও কীনব্রীজ চাঁদনীঘাট, সারদা হল) প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের পর্দা উঠে।

Manual5 Ad Code

হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। স্বাগত বক্তব্য রাখেন হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐহিত্য। এ অঞ্চল নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ। মরমী সাধক হাছন রাজা, শাহ আব্দুল করিম, রাধা রমনসহ অসংখ্য সাধক সিলেটের লোক ঐহিত্য ও সংস্কৃতিকে গৌরবোজ্জ্বল করেছেন। সিলটি ভাষা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা আমাদের আত্ম পরিচয় ও শেকড়ের সন্ধান খুজে পাই। বক্তারা আরো বলেন, বর্তমানে সিলেটের আদি ভাষা ও সংস্কৃতি পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আমরা মানবিক, ধর্মপরায়ন ও অসাম্প্রদায়িক চেতনার সমাজ থেকে দূরে সরে যাচ্ছি। এ থেকে উত্তরণের জন্য সিলেটের আবহকালের মরমী সূফিবাদী দর্শন দ্বারা লালিত ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে এবং তরুণ প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে। আমাদেরকে হৃদয়ে ধারণ ও চর্চার মাধ্যমে বিশ^দরবারে সিলেটি ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক, হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও আপ্যায়ন কমিটির আহবায়ক এম এ হান্নান, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ হিমাংশু বিশ্বাস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সাবেক শিক্ষা অফিসার পুলিন রায়, প্রবাসী শিল্পী শাহ আলম। আরো উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, কামারুজ্জামান রুনু, আসাদুজ্জামান নূর, এম কামরুল চৌধুরী, মোহাম্মদ মোশতাক চৌধুরী, সাহেদ মোশাররফ,শাহ মো. আলী রব, আহমেদুর রহমান ইকবাল, আমির উদ্দিন পাবেল, সফিক মিয়া, মো. আলা উদ্দিন হোসেন শাহ, সৈয়দ নিয়াজ, ফেরদৌস আহমদ, লোকমান আলী, মাসুদা সিদ্দিকা রুহি, কামরুজ্জামান মাসুম, মো. কামাল, সাইফুল ইসলাম রাসেল, গোলাম শাহরিয়ান আনু, এম এ হাফিজ, শাহান উদ্দিন নাজু, এসএমএ মাছুম খান, এজাজুল হক এজাজ, সামির আহমদ, শিপলু রাহাত, জহির চৌধুরী, মো. কামাল, বেলাল আহমদ মুরাদ, সৈয়দ আব্দুুল্লাহ আল হাসান, ওবায়দুল হক মুন্সি, সাখাওয়াত হোসেন পীর, শাহ আলম চৌধুরী মিন্টু, এম রহমান, মো. ফয়সল, সায়েম আহমদ, শাহ আলমগীর, সেলিম মিয়া, আব্দুল্লাহ সিদ্দিক দিপু প্রমুখ।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!