1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
April 10, 2026, 8:45 am

তারুণ্যের শক্তিতেই সমৃদ্ধ হবে অর্থনীতি কর্মের কোন বিকল্প নেই-উপ পরিচালক আব্দুর রউফ শাহ

  • Update Time : Wednesday, April 8, 2026
  • 13 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা :::  যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ শাহ বলেন, সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমের কর্মের কোন বিকল্প নেই ।
“বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বদ্ধপরিকর। সিলেটের যুব সমাজ অত্যন্ত মেধাবী, কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে তারা অনেক সময় পিছিয়ে থাকে। ইনসাফ সোসাইটির এই উদ্যোগ তরুণদের সেই সঠিক পথের দিশা দেবে।” তিনি আরও বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা নামমাত্র সুদে দীর্ঘমেয়াদী ঋণ এবং আধুনিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করছি। যারা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য আমাদের দপ্তরের দরজা সবসময় খোলা। কেবল পুঁজি নয়, আধুনিক যুগের সাথে তাল মেলাতে হলে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে। আমি বিশ্বাস করি, আজকের এই ইনসাফ ইয়ুথ সম্মেলনের মাধ্যমে সিলেটের উদ্যোক্তাদের মধ্যে যে সেতুবন্ধন তৈরি হলো, তা আগামীতে বড় কোনো অর্থনৈতিক বিপ্লবের সূচনা করবে। তিনি বুধবার (৮ এপ্রিল) দুপুরের সিলেট যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন হলরুমে ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি আয়োজিত ইনসাফ ঈদ পুনর্মিলনী ও যুব উদ্যোক্তা সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরুক্ত কথাগুলো বলেন। উক্ত সম্মেলনে সংগঠনের সভাপতি ও জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনেরসদস্য ও যুব সংগঠক আলী আহসান হাবিবের পরিচালনায়,

Manual1 Ad Code

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক আবদুস সামাদ নজরুল, সিলেটী পঞ্চায়েতের সভাপতি নাছির উদ্দীন আহমদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (সদর) মোঃ আব্দুল আহাদ, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর( নিসচা) সভাপতি এম ইকবাল হোসেন, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আইডিয়াল ভিলেজ ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ মুজাক্কির হোসেন, ইয়ুথ এন্ডিং হাঙার বাংলাদেশের সাবেক আঞ্চলিক সমন্বয়কারী কামাল আলী গাজী, মনাফ ফাউন্ডেশন ইউকে-বাংলাদেশ প্রতিনিধি মোঃ শাহ আলম, কবি লিপি খান এবং জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক আব্দুর রহমান,সিলেট আলোকিত যুব সমাজ কল্যান সংস্থার সভাপতি শারমিন কবির, সফল নারী উদ্যোক্তা জেলি বেগম। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা রহমান তাসনিম, যুব বিষয়ক সম্পাদক সদরুল ইসলাম নাছিম, সদস্য নিজাম উদ্দিন ও জুয়েল আহমেদ।

Manual8 Ad Code

সভাপতির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম বলেন, “ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি কেবল একটি ঈদ পুনর্মিলনী করার জন্য আজ একত্রিত হয়নি। আমাদের মূল লক্ষ্য হলো সিলেটের প্রতিটি ঘরে ঘরে একজন করে সফল উদ্যোক্তা তৈরি করা। আমরা চাই এমন একটি পরিবেশ তৈরি করতে, যেখানে একজন যুবক ব্যবসা শুরু করতে গিয়ে কোনো প্রশাসনিক বা কারিগরি বাধার মুখে পড়বে না।”
তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “আমরা খুব শীঘ্রই সিলেটে একটি স্থায়ী ‘উদ্যোক্তা ইনকিউবেশন সেন্টার’ চালু করার পরিকল্পনা করছি। যেখানে সরকারি-বেসরকারি বিশেষজ্ঞগণ নবীনদের ব্যবসায়িক পরামর্শ দেবেন। আমরা কেবল সিলেটে সীমাবদ্ধ থাকতে চাই না, বরং এই যুব-বান্ধব মডেলটি সারাদেশে ছড়িয়ে দিতে চাই। প্রশাসনের সহযোগিতা পেলে সিলেটের অবহেলিত গ্রামীণ তরুণদেরও আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারব।সম্মেলনে সিলেটের নিবন্ধিত যুব সংগঠনের প্রতিনিধি, সফল উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা সহ শতাধিক যুব অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাদের হাতে বিশেষ স্বীকৃতি সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এক আনন্দঘন নেটওয়ার্কিং সেশন ও মধ্যাহ্নভোজের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।

Manual1 Ad Code

 

 

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!