1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:32 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

  • Update Time : Thursday, March 26, 2026
  • 307 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

Manual5 Ad Code

এ সময় তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাদের আত্মদানের মাধ্যমেই আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। নেতৃবৃন্দ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তারা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।জাতীয় খবর

আরও উপস্থিত ছিলেন-ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ, ইউএনবি’র সিলেট প্রতিনিধি ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান ও ঐশী বাংলার সিলেট ব্যুরো প্রধান শফিকুর রহমান, দৈনিক আধুনিক কাগজের অনলাইন সম্পাদক ও এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি এসএম রফিকুল ইসলাম সুজন, দৈনিক শ্যামল সিলেটের সহকারি সম্পাদক ও আজকের সিলেট.কম এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও স্টার নিউজের ব্যুরো ইনচার্জ ইয়াহ্ইয়া মারুফ, দৈনিক ইনকিলাবের স্টাফ ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, ইনডিপেন্ডেন্ট টিভির ভিডিওগ্রাফার মোজাম্মেল হক ও একাত্তর টেলিভিশনের ক্যামেরা পার্সন তারেক আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এদিন একে একে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!