1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 7:48 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস

  • Update Time : Monday, March 23, 2026
  • 172 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতার বদলে প্রতিহিংসার সংস্কৃতি জেঁকে বসেছে কি না—এমন প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো: ইমরান আলী। দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধাদের বহিষ্কার এবং রাজনীতিতে ‘অপ্রাসঙ্গিক’ ব্যক্তিদের উত্থান নিয়ে তার এই স্ট্যাটাস এখন সিলেটে টক অব দ্য টাউন।

Manual3 Ad Code

ইমরান আলী তার ফেসবুক পোস্টে লেখেন, “আমরা বরাবরই বলে আসছি রাজনীতিতে প্রতিহিংসা নয় প্রতিযোগিতা চলুক…আসলে কি প্রতিযোগিতা হচ্ছে? শক্তিশালী হতে গিয়ে এক প্রকারে প্রতিহিংসা চলছে।”

তিনি দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের অবমূল্যায়নের দিকে ইঙ্গিত করে বলেন, “যাদের সাথে জেল কাটলাম, ১৩-১৪ বছর হাজিরা দিলাম একসাথে… আজকে তারা বহিষ্কার। অথচ যাদেরকে দেখলাম রাজনীতির বাইরে, তারা আজ রাজনীতি করছে। এক প্রকারে নতুনদের আনাগোনা চলছে।”

Manual7 Ad Code

বিগত ১৭ বছর যারা দলের কঠিন সময়ে পাশে ছিলেন, তাদের কষ্টের কথা উল্লেখ করে তিনি সতর্কবার্তা দেন। তিনি লেখেন, “যারা ১৭ টা বছর এই দলকে আঁকড়ে রেখেছে, তারা কষ্টে নিঃশ্বাস ফেললে এই দলের কঠিন সময় আসতে বেশি সময় লাগবে না।”
দলে বিশৃঙ্খলাকারীদের শাস্তির পক্ষে মত দিলেও, যথাযথ প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দিয়েছেন এই যুবদল নেতা। তার মতে, “যারা অন্যায় করবে তাদের শাস্তি হওয়া প্রয়োজন… কিন্তু তদন্ত ছাড়া এসব করা অন্যায়।”সূত্রৈ:দৈনিক সিলেটের সময়

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!