1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 4:28 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী

  • Update Time : Wednesday, March 18, 2026
  • 103 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ‘সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষা প্রশিক্ষণ-১৪৪৭ হিজরী’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নগরীর ৭নং ওয়ার্ডের জালালাবাদ আবাসিক এলাকায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের কাছে ইসলামের সঠিক মর্মবাণী ও শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াতের জ্ঞান পৌঁছে দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব।
তিনি আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে নামাজের নিয়মাবলি ও শুদ্ধ উচ্চারণে ক্বেরাত শেখার এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ কিশোর ও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুনিম লস্কর, ডা. আরিফ বিল্লাল, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী আবিদুর রহমান আবিদ। ইসমাইলুর রহমান ছাব্বির ও মাহদিন হাসান সামিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
কয়েস লোদী আরও বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ উপহার দেওয়া সম্ভব। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!