1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:50 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Sunday, March 15, 2026
  • 116 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও দ্বীনি শিক্ষার বিকল্প নেই। লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো যুগ যুগ ধরে ইলমে দ্বীন বিতরণের মাধ্যমে আদর্শ মানুষ গড়ার কাজ করে যাচ্ছে। রমজানের পবিত্রতা রক্ষা এবং আর্তমানবতার সেবায় নিবেদিত হওয়া প্রতিটি মুমিনের পবিত্র দায়িত্ব। আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) প্রতিষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে বাংলাদেশ তথা বিভিন্ন দেশে হাজার হাজার সেন্টার পরিচালিত হচ্ছে। সেই সব সেন্টারে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা পবিত্র কুরআন শিক্ষা অর্জন করে আদর্শ জীবন গড়ে তুলছে। তিনি আরও বলেন, ইফতার ও দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভ্রাতৃত্ব ও ত্যাগের এক মহান শিক্ষা। আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) যে আদর্শ আমাদের শিখিয়ে গেছেন, সেই অনুযায়ী আমাদের আমল ও আখলাক গঠন করতে হবে। তিনি উপস্থিত ছাত্র ও অভিভাবকদের দ্বীনি শিক্ষায় আরও মনযোগী হওয়ার এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে আল ইসলাহ’র পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Manual1 Ad Code

রবিবার (১৫ মার্চ) দক্ষিণ সুরমার চন্দিপুল সংলগ্ন পিরোজপুরস্থ গুলবাহার মাদরাসা কমপ্লেক্সে লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আল ইসলাহ দক্ষিণ সুরমা সিলেটের অর্থ সম্পাদক হাজী আলা উদ্দিন, তেতলী ইউনিয়ন আল ইসলাহ সহ-সভাপতি সদাই মিয়া, সোনা মিয়া সিদ্দিকী, ক্বারী আলী আহমদ, ক্বারী রফিকুল ইসলাম, কামরান আহমদ খান, হাফিজ গোলজার আহমদ চৌধুরী প্রমুখ।

মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি এ কে এম মনোওর আলী। আয়োজিত এই মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!