1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 9, 2026, 9:09 am
Title :
মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ

ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা

  • Update Time : Sunday, March 8, 2026
  • 8 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীর ভাতালিয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে ভাতালিয়া এলাকার ৮ নম্বর বাসার একটি টিনশেড ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান কয়েস লোদী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান দিলোয়ার মিয়ার হাতে ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন।
সহায়তা প্রদানকালে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আগুনের এই ক্ষতি হয়তো পূরণ হওয়ার নয়, তবে আমরা যদি ঐক্যবদ্ধভাবে দুর্গত মানুষের পাশে থাকি, তবে তারা ঘুরে দাঁড়ানোর সাহস পায়। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।” এসময় উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেশ কবির আহমদ, সাধারণ সম্পাদক তায়েফ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, ১১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক খালেদ আহমদ, রাসেল আহমদ, হেলিম খান মাসুদ, জয়নাল আবেদির রাহেল, ইমরান আলী প্রমুখ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কয়েস লোদীর এই তাৎক্ষণিক মানবিক সহায়তার প্রশংসা করেন এবং বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!