1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:55 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক

  • Update Time : Sunday, March 8, 2026
  • 186 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট মহানগরের আওতাধীন ৬ থানার সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গত শনিবার (৭ মার্চ) রাতে সিলেটের মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, গত ২৪ ঘন্টায় সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে আমরা শতাধিক অপরাধীদের আটক করেছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। এখন নিয়মিত সাঁড়াশি অভিযান চলবে।

Manual4 Ad Code

এদিকে, শনিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজে দেয়া তথ্যনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২ টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে আটজন ছিনতাইকারী, বিভিন্ন মামলার দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭৭ পিস ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজাসহ ১০ জন মাদককারবারি, পাঁচজন মাদকসেবী, ২৬ জন চোরাচালানকারী এবং ১৯ জন সন্দেহভাজন ব্যক্তিসহ ৭০ জনকে আটক করে পুলিশ। এসময় অভিযানে শাহপরাণ (রহ.) থানা ও ডিবি পুলিশের অভিযানে ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

অন্যদিকে সিলেটে ছিনতাইয়ের ঘটনায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!