1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 8, 2026, 10:42 am
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Thursday, March 5, 2026
  • 64 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ছাতকের জাউয়া বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে স্থানীয় জিনান রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী এ.এল.এম কাওছারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্য ও উপস্থিতি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন সাগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন এবং বিএনপি নেতা আলামিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাতক উপজেলার সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ, আনোয়ার হোসেন ও জুয়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য জাকারিয়া আলী, জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুমন, সহ-সভাপতি ফারদিন ও রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালমান আহমেদ এবং কলেজ ছাত্রদল নেতা সম্রাট ও আজহারুল হক মান্না। অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিশেষ মোনাজাত ইফতারের পূর্বে হাফিজ অলি উল্লাহর পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!