1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 10:05 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের মানববন্ধন

  • Update Time : Saturday, April 19, 2025
  • 135 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা :: ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলী দখলদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত শুক্রবার (১৮ এপ্রিল) বাদ আছর নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট ফিটনেস ক্লাবের সভাপতি মো. আজাদ উদ্দিন। সভাপতির বক্তব্যে মো. আজাদ উদ্দিন বলেন, আমেরিকা ও পশ্চিমাদের মদদে ক্ষুদ্র ইসরায়েল দানবে পরিণত হয়ে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে। তাদের বর্বরোচিত হামলায় প্রাণ হারাচ্ছেন নারী, শিশুসহ হাজার হাজার নিরপরাধ মানুষ। ইসরাইলের এই মানবতাবিরোধী কর্মকান্ড থামাতে মুসলিম বিশ^কে নিরবতা ভেঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে ইসরায়েলকে তার প্রভুরাও বাঁচাতে পারবে না। তিনি অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। পাশাপাশি ইসরায়েলের পণ্য বয়কটেরও আহ্বান জানান তিনি।

সিলেট ফিটনেস ক্লাবের সেক্রেটারি সিরাজুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ বিলাল উদ্দিনের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা সিরাজ বকস্, উপদেষ্টা জুবায়ের আহমদ জাবের, উপদেষ্টা আশরাফুল হুদা, উপদেষ্টা শামীম আহমদ, উপদেষ্টা জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নজমুল হোসেন, সদস্য জাকির হোসেন, খাদিজাতুল কুবরা। উপস্থিত ছিলেন ওদুদ চৌধুরী, মক্তার হোসেন, ইকবাল বকুল, প্রবাসী হাবিব আহমদ, শিবুল আহমদ, সত্যজিৎ দাদা, শশাঙ্ক পাল, তাজ উদ্দিন, প্রবাসী বুরহান উদ্দিন, নুর আলম, সুজন আহমদ, শাকিল আহমদ, আশরাফুল ইসলাম, কাওছার আহমদ, ওমর ফারুক, আব্দুল খালেক প্রমুখ। মানববন্ধনে ফিলিস্তিনিবাসীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সাবেক উপদেষ্টা মাওলানা শিব্বির আহমদ।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!