1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 8, 2026, 2:20 am
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সিলেট গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন-মাওলানা হাবিবুর রহমান

  • Update Time : Tuesday, February 10, 2026
  • 208 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এই জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে। এই সিলেটবাসী সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতি চায় না। প্রিয় সিলেটবাসী ভোট আপনাদের একটি পবিত্র আমানত। আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমে আপনাদের শাসক নির্বাচিত হবেন। আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে শাসক নয়, আপনাদের সেবক হিসেবে সর্বদা পাশে থাকবো। আমি সংসদে যেতে পারলে সিলেটকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ভূমিদস্যুমুক্ত করব।

Manual1 Ad Code

তিনি সোমবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে অনুষ্ঠিত প্রচারমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে এক প্রচারমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্ট অতিক্রম করে আম্বরখানায় গিয়ে শেষ হয়।

Manual7 Ad Code

সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রচারমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ বলেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে, বিজয় দেখে আমাদের প্রতিপক্ষ হন্য হয়ে গেছে। একজন বয়োবৃদ্ধ আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এসব কিছু করে এই দাঁড়িপাল্লার জোয়ারকে আটকাতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা আশা করি সিলেটবাসী আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মাওলানা হাবিবুর রহমানকে সংসদে পাঠিয়ে তাদের রায় দিবে ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র হোক, যতই চক্রান্ত হোক, এদেশের জনগণ কোনোভাবেই মানবে না ইনশাআল্লাহ। আগামীর নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করা হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আজকে প্রজ্ঞাপন জারি করা হলো ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। এটি আরো একটি ষড়যন্ত্র। এটি আরেকটি পাতানো নির্বাচনের ষড়যন্ত্র। এসকল ষড়যন্ত্র মোকাবিলা করে আপনারা আপনাদের ভোট দিবেন। মাওলানা হাবিবুর রহমান সংসদে গেলে এই সিলেটে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না।

এর আগে সোমবার সকালে নগরীর লামাবাজার, তালতলা এলাকায় দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান। বাদ জোহর কোর্ট পয়েন্ট থেকে নগরীর ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত গণসংযোগে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!