1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 8, 2026, 2:21 am
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

লতিফিয়া দারুল কুরআন মাদরাসার পাগড়ী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : Sunday, February 8, 2026
  • 203 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশ এর চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশ। কুরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই একজন মানুষ প্রকৃত সফলতা লাভ করতে পারে। তিনি বলেন, হাফেজে কুরআনগণ সমাজের জন্য রহমতস্বরূপ, তাদের মাধ্যমে কুরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে।
‎তিনি আরও বলেন, বর্তমান যুগে দ্বীনি শিক্ষা অর্জনের পাশাপাশি চরিত্র গঠন ও নৈতিকতার উন্নয়ন অত্যন্ত জরুরি। কুরআনের শিক্ষা মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। তাই কুরআনের হাফেজদের দায়িত্ব হলো নিজেদের জীবনকে কুরআনের আদর্শে গড়ে তুলে সমাজ সংস্কারে ভূমিকা রাখা। কুরআন হিফজ করা যেমন বড় নেয়ামত, তেমনি এর হিফাজত ও আমল করা আরও বড় দায়িত্ব। তিনি হাফেজদের দ্বীনের খেদমতে সকলকে সহযোগিতার আহ্বান জানান।
‎রবিবার (৮ই ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ লতিফিয়া দারুল কুরআন মাদরাসার হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ী বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
‎লতিফিয়া দারুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী,হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম,ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা রজব আলী গোলাপগঞ্জ ভাদেশ্বর আল হারামাইন হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা আব্দুল বাসিত, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরের সভাপতি হাফিজ হোসাইন আহমদ, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আযহারী,আঞ্জুমানে আল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ সভাপতি জনাব হোযাইল আহমদ, উপস্থিত ছিলেন, হাফিজ গোলাম হাসান চৌধুরী,হাফিজ হাফিজ খান, হাফিজ রুহেল আহমদ,হাফিজ কামরান খান,কয়েছ মিয়া, জুয়েল মিয়া,। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!