1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:50 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বাড়িতে এম এ মালিকের মতবিনিময় সভা

  • Update Time : Sunday, February 8, 2026
  • 352 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-৩ (দক্ষিন সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ মালিক বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। এই আন্দোলনে প্রবাসী ও দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট-৩ আসনের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের প্রত্যাশায় আছে। আমি নির্বাচিত হলে এই এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করব।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার মখনের দোকানস্থ যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এর বাড়িতে বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
যুক্তরাজ্য কেভেন্ট্রি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেহরাব উদ্দিন বলেন, প্রবাসে থেকেও আমরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশে আছি। ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এটাই আমাদের প্রত্যাশা।
যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন বলেন, সিলেট-৩ আসনে ধানের শীষের প্রার্থী এম এ মালিক একজন গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা। তাঁর বিজয় নিশ্চিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
যুক্তরাজ্যর সাউথ লন্ডন বিএনপির সভাপতি শাহ সাইফুল আক্তার লিখন বলেন, বিএনপি জনগণের দল। দেশ ও প্রবাসের নেতাকর্মীরা একসাথে কাজ করলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল লতিফ খান, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজির উদ্দিন আহমদ, সিলেট জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নুহেল ও যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রুমেল, যুক্তরাজ্য সাউথ লন্ডন সিনিয়র সহ সভাপতি এম. এ মুকিত, যুক্তরাজ্যর সাউথ লন্ডন বিএনপির সাধারন সম্পাদক মো. ফয়ছল আহমদ আকন্দ-১, যুক্তরাজ্য মৌলভীবাজার ফোরামের সাধারণ সম্পাদক সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল খোকন, আব্দুল কাদির, মো. রুখন উদ্দিন, আনোয়ার হোসেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সদস্য ও লন্ডন ইউকের সদস্য সচিব মো. মুর্শেদ আহমদ, ৪নং কুচাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এ ডালিম, সিনিয়র সাংবাদিক কামাল খান, সাংবাদিক শান্ত প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভা দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!