1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:29 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

  • Update Time : Friday, April 18, 2025
  • 291 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দশজন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিক জানা গেলেও বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। নিহত দুজন হলেন, জেলার নবীগঞ্জ উপজেলার কাদমা এলাকার মো. জামাল হাসান (৪০) ও তার স্ত্রী মোছা. আয়েশা বেগম (৩৮)।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম।

Manual6 Ad Code

তিনি সময়ের আলোকে বলেন, রাত ২টার দিকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। নিহত দুইজনের পরিচয় জানা গেলেও বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় আরও ১০জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পিকআপ ও ট্রাক তাদের হেফাজতে নিয়েছে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, নিহত ও আহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী। প্রাথমিকভাবে কথা বলে জানা গেছে, তারা সবাই জেলার নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার বাসিন্দা।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুলাহ আল মামুন বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজন। ট্রাক ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!