1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 10:47 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল

  • Update Time : Monday, February 2, 2026
  • 232 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নির্ধারিত হবে দেশ কোন পথে পরিচালিত হবে। একদিকে ইনসাফ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার হাতছানি এবং অপরদিকে লুটপাট-চাঁদাবাজী ও সন্ত্রাসের রাজত্ব সৃষ্টির শঙ্কা। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে আগামী নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে নির্বাচিত করুন। আগামী ৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় কুলাউড়া এনসি স্কুল মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। কুলাউড়াবাসীর ভালোবাসায় উক্ত নির্বাচনী জনসভা জনসমূদ্রে পরিনত হবে। ইনশাআল্লাহ।

Manual7 Ad Code

তিনি সোমবার দুপুরে আগামী ৭ ফেব্রুয়ারী আমীরে জামায়াতের কুলাউড়া আগমন উপলক্ষে অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে কুলাউড়া ডাক বাংলা মাঠে গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলে জামায়াত ছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-২ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

Manual4 Ad Code

প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী দেশে গণজাগরণের সুচনা হবে। জামায়াত ও ১১ দলীয় জোট বিপুল ভোটে নির্বাচিত হবে। ইনশাআল্লাহ। আগামী ৭ ফেব্রুয়ারী নিজ উপজেলা কুলাউড়ায় বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহশালার আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমণ উপলক্ষে পুরো উপজেলা জুড়ে উচ্ছাস বিরাজ করছে। আমীরে জামায়াতের জনসভাকে সফল করতে কুলাউড়াবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জামায়াত নেতা জাকির হোসেন, খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান প্রমূখ।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!