1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 8:32 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

খন্দকার মুক্তাদিরের পক্ষে আরিফসহ সাবেক জনপ্রতিনিধিদের গণসংযোগ

  • Update Time : Monday, February 2, 2026
  • 151 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে এবার মাঠে নানলেন সাবেক জনপ্রতিনিধিরা। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন সাবেক জনপ্রতিনিধি নগরীতে গণসংযোগ চালিয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আম্বরখানা থেকে শুরু হওয়া গণসংযোগ দরগাহ গেইট এলাকায় গিয়ে শেষ হয়। সাবেক জনপ্রতিনিধিদের এই গণসংযোগ সর্বস্তরের মানুষের দৃষ্টি কেড়ে নেয়।
গণসংযোগে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদির, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, নজরুল ইসলাম মুনিম, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, দিনার খান হাসু, আবদুর রকিব তুহিন, মুজিবুর রহমান মুজিব, হুমায়ুন কবির সুহিন, দেলোয়ার হোসেন নাদিম, নাজমুল হোসেন, সেলিম আহমদ রনি, রোকসানা বেগম শাহনাজ, সালেহা কবির শেপী, কমিশনার ওলিউর রহমান চৌধুরী সুহেল, জামাল আহমদ, উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, শহীদ আহমদ চেয়ারম্যান প্রমুখ।
গণসংযোগকালে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি যতোবার ক্ষমতায় এসেছে, সিলেটের উন্নয়ন হয়েছে। অন্য কোনো সরকার এখানে দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি। কাজেই আমরা মনে করি, জনগণ এবারও বিএনপির পক্ষে রায় দেবেন।
তিনি বলেন, ‘বিএনপির একজন সদস্য হিসেবে বিগত দিনে আমি নগরীতে মানুষের সেবা করেছি। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জনগণ দুই দুইবার আমাকে নির্বাচিত করেছিল। এই নগরীর একজন সেবক ছিলাম আমি। সেই প্রেক্ষিতে নগরীর প্রত্যেক বাসিন্দার কাছে আমি সংসদ নির্বাচনে খন্দকার মুক্তাদিরের পক্ষে ভোট চাইছি। শুধু এই সিলেট-১ আসন নয়, সিলেট জেলার ছয়টি আসনের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিএনপি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করাতে আমরা গণমানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
আরিফ আরও বলেন, ‘আমরা ধানের শীষের পক্ষে এক ও অভিন্ন। আমরা শেষদিন পর্যন্ত আমাদের একতা বজায় রেখে কাজ চালিয়ে যাব।’ বিএনপির সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ইসলামি মূল্যবোধ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। সাইবার বুলিং এবং অনলাইনে অপপ্রচার সম্পর্কে জনসাধারণকে সচেতন থাকারও আহ্বান জানান বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘মুখে ইসলামের কথা বলে মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা যারা করে, তারা কেমন রাজনীতি করেন তা মানুষের জানা হয়ে গেছে।’
এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমাদের আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর মেয়র ছিলেন। তিনি কাউন্সিলরবৃন্দদের নিয়ে এই নগরীর চেহারা বদলাতে কাজ করেছেন। এবারের জাতীয় নির্বাচনে তিনি সিলেট-৪ আসনে আমাদের বিএনপিদলীয় প্রার্থী। তাঁর চরম ব্যস্ততার মধ্যেও তিনি ভালোবাসার টানে, দায়বদ্ধতার টানে সিলেট-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে ছুটে এসেছেন, সাবেক কাউন্সিলরবৃন্দরাও সাথে আছেন, যা এখানে বিএনপির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে।’
এদিকে, খন্দকার মুক্তাদিরের পক্ষে আরিফুল হক চৌধুরীসহ সাবেক জনপ্রতিনিধিদের এই প্রচারণা নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাদের প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক সাধারণ মানুষও যোগ দেন।
এদিকে সকাল ৮টা থেকে টুকেরবাজারের কাঁচাবারজার থেকে খন্দকার মুক্তাদির গণসংযোগ শুরু করেন। পরে মহানগর ও সদরের বিভিন্নস্থানে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জালালাবাদী থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম, জেলা ছাত্রদল সহ-সভাপতি নোমান আহমদ প্রমুখ।
আগামীকাল মঙ্গলবার বিকাল ৩ টায় খন্দকার আব্দুল মুক্তাদির তার প্রধান নির্বাচনী কার্যালয় মিতা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট্রদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!