1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:05 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

আমরা নির্বাচিত হলে প্রতিটি মানুষের হক বুঝিয়ে দেব- মাওলানা হাবিবুর রহমান

  • Update Time : Friday, January 30, 2026
  • 216 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা আল্লাহর ঘর থেকে নামাজ পড়ে বের হয়েছি। ইসলাম আমাদের শিখিয়েছে যেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে; আর যেখানেই মানুষের সেবা, সেখানেই এগিয়ে যেতে। আমরা আপনাদের খেদমত করার জন্যেই এসেছি। আপনারা যদি আমাদেরকে সেই সুযোগ দেন, তাহলে আমাদের সর্বোচ্চ দিয়ে খেদমতের চেষ্টা করবো। সমাজের প্রতিটি মানুষের হক তাদের বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ। কারও প্রতি জুলুম করা হবে না।

Manual8 Ad Code

তিনি শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় শেষে জনসাধারণের সাথে দাঁড়িপাল্লার সমর্থনে কুশল বিনিময়কালে এসব কথা বলেন। এসময় একটি প্রচার মিছিল বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বন্দর পয়েন্ট প্রদক্ষিণ করে ধোপাদিঘীরপাড়স্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

গণসংযোগ কালে মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, আমরা বিশ্বাস করি, কেবল দুনিয়ার মানুষের কাছে নয়, একদিন আল্লাহর দরবারেও আমাদের জবাবদিহি করতে হবে। আমরা সেই ভয় অন্তরে রেখেই খেদমত করতে চাই। আমরা শাসক হতে চাই না, আমরা হতে চাই মানুষের খাদেম। আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে একটি সুন্দর সমাজ গড়ি। হকের পথে, ন্যায়ের পথে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি। আল্লাহ আমাদের এই নেক উদ্দেশ্য কবুল করুন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও লেবার পার্টির সিলেট মহানগরীর সভাপতি মাহবুবুর রহমান খালেদ প্রমুখ।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!