1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 7:14 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সোবহানীঘাট এলাকা থেকে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের পক্ষে বিশাল প্রচার মিছিল ও গণসংযোগ

  • Update Time : Thursday, January 29, 2026
  • 339 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের পক্ষে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতার উপস্থিতিতে মিছিলটি যতরপুর, উদ্দীপন, আগপাড়া, মিরাবাজার, রায়নগর প্রভৃতি এলাকা ঘুরে টিবি গেইট গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন খন্দকার মুক্তাদির। মিছিল চলাকালে সকল শ্রেণি-পেশার মানুষ হাততালি দিয়ে মুক্তাদিরকে স্বাগত জানান।
প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সহ সভাপতি রহিম মল্লিক, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান মুজিব, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নজীবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুবদলের সভাপতি মমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রাসু, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল পাশা মওদুদ, রেজাউল করিম নাচন, মিনহাজুর রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!