1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 4:47 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের ফুল দিয়ে বরণ করছে সাধারন ভোটারগণ

  • Update Time : Tuesday, January 27, 2026
  • 146 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :::জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পূর্বঘোষিত কর্মসূচি গণসংযোগ সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় থেকে শুরু হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার এই কর্মসূচির শুরুর আগেই ঢল নামলো জনতার। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই গণসংযোগ কর্মসূচি রূপ নেয় বিশাল গণমিছিলে।

Manual8 Ad Code

বিএনপির সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। পাঠানটুলা থেকে মসজিদ গলি, মোহনা আবাসিক এলাকা, লন্ডনী রোড, সুবিদবাজার, হাজীপাড়া, বনকলাপাড়া, পীরমহল্লা, খাসদবীসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে বিভিন্ন এলাকার বাসা-বাড়ি থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল ছিটিয়ে স্বাগত জানান নানা বয়সী মহিলারা।

খন্দকার মুক্তাদির তাদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন শ্রেণি-পেশার এসব মহিলা তাঁকে জানান, দীর্ঘ প্রায় দেড় যুগ তারা ভোট দিতে পারেননি। এবার ধানের শীষে ভোট দিতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ধানের শীষ বিজয়ী হলে উন্নয়ন বঞ্চিত সিলেটের মানুষের জন্য কাজ করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
গণসংযোগ থেকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুঃশাসন থেকে মুক্ত জনতা এখন একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। তাদের যে ভোটাধিকার, সেটা তারা ফিরে পেয়ে আনন্দিত। এই আনন্দ আমরা প্রতিমুহুর্তে অনুভব করছি। একইসঙ্গে বিগত দিনে উন্নয়ন থেকে বঞ্চিত মানুষ তাদের প্রত্যাশার কথা আমাদেরকে জানাচ্ছেন। ইনশা আল্লাহ, মানুষের যে প্রত্যাশা, সামনের নির্বাচনে গণমানুষের দল বিএনপি নির্বাচিত হয়ে সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মকভাবে কাজ করবে।
মিছিলে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজিব, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপি নেতা নেহার রঞ্জন, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আব্দুর রকিব তুহিন, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব সরোয়ার রেজা, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ এবং সকল শ্রেণি-পেশার সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!