1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 3:53 am
Title :

জালালাবাদ গ্যাস অফিসে বার্ষিক নাটক ‘পেজগি’ মঞ্চস্থ

  • Update Time : Sunday, January 25, 2026
  • 269 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিষ্ঠানের ‘বার্ষিক নাটক ‘পেজগি’। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে ফরাসি নাট্যকার জে.বি.পি মলিয়ার-এর কালজয়ী হাসির নাটক ‘পেজগি’ মঞ্চস্থ হয়।

Manual2 Ad Code

অপু আমান-এর অনুবাদে নাটকটির যৌথ নির্দেশনা দিয়েছেন অরিন্দম দত্ত চন্দন ও দিবাঙ্কর সরকার শেখর। এসময় উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান। পরে অভিনয় শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এছাড়াও জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

জালালাবাদ গ্যাস পরিবারের সদস্য ও সংস্কৃতিমনা দর্শকদের উপস্থিতিতে নাটকটি এক প্রাণবন্ত সন্ধ্যায় রূপ নেয়। হাস্যরসের মাধ্যমে সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা এই নাটকের প্রতিটি দৃশ্য দর্শকরা করতালির মাধ্যমে উপভোগ করেন। অনুষ্ঠানটি সফল করতে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলস পরিশ্রম করেন। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!