1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 8, 2026, 2:10 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

সিলেট শাহজালাল উপশহর থেকে নির্বাচনী প্রচারণা শুরু-খন্দকার মুক্তাদির

  • Update Time : Friday, January 23, 2026
  • 81 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আজ শুক্রবার (২৩ জানুয়ারি) নগরীর শাহজালাল উপশহরের ই ব্লক বায়তুন নাজাত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। পরে উপস্থিত সর্বস্থরের জনসাধারণকে সাথে নিয়ে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
এসময় খন্দকার মুক্তাদির বলেন, একটি সর্বাঙ্গীণ উন্নত সিলেট প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সিলেটকে আমরা সাধারণ মানুষের বসবাসের উপযোগী একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি সিলেট সদর উপজেলাকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করতে চাই। নগরীর জলাবদ্ধতা নিরসন, সবধরনের সন্ত্রাস, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করা সহ সাধারণ মানুষের বসবাসের উপযোগী সিলেট-১ আসন উপহার দেয়াই আমার আগামী দিনের কার্যক্রমের মূল লক্ষ্য।
খন্দকার মুক্তাদির আরো বলেন, সারাদেশের মানুষ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রত্যাশায় অধীর আগ্রহ অপেক্ষা করছে। ইনশা আল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্যে দিয়ে দেশে একটি কল্যাণমূখী সরকার প্রতিষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, প্রবীন মুরব্বি হাজি আব্দুস সালাম, মসজিদের মোতায়াল্লি বদরুল আমিন হারুন, এডভোকেট বদরুল ইসলাম, প্রবীন মুরব্বি ফাত্তাহ বকসি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, বিএনপি নেতা আব্দুল মালেক, সুমেল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!