1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 10:45 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জিডিএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • Update Time : Thursday, April 17, 2025
  • 248 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর নেতৃবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকির ঘটনার বিষয়ে অবগত করার লক্ষ্যে সাক্ষাৎ করেছেন। এসময় বিভাগীয় কমিশনারের হাতে জিডিএফ নেতৃবৃন্দ একটি প্রতিবাদলিপি প্রদান করেন।
গতকাল দুপুরে জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান এর নেতৃত্বে পৃথক পৃথকভাবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকালে প্রতিবন্ধী বিদ্যালয়ের জায়গা দখলের বিষয়টি অবগত করেন।
এসময় সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক, জিডিএফ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের নিরাপত্তা প্রদান, সীমানা প্রাচীর তৈরি করে দেওয়া এবং জায়গা দখলের হুমকিদাতা ব্যক্তিদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ব্যাপারে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!