1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:40 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযান: ঝোপে মিলল দুই বস্তা অস্ত্র

  • Update Time : Tuesday, January 6, 2026
  • 207 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝোপের ভেতর লুকিয়ে রাখা দুই বস্তা থেকে ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। এসব এয়ারগান নাশকতার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিযানকালে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual1 Ad Code

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন লচনা ইউনিয়নের সাতগাঁও গ্রামের একটি নির্জন ঝোপে অভিযান চালিয়ে এয়ারগানগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুইটি বস্তার ভেতর এয়ারগানগুলো খুঁজে পান।

Manual5 Ad Code

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—উদ্ধারকৃত এয়ারগানগুলো কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল। যদিও ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি, তবে এয়ারগানগুলোর উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Manual2 Ad Code

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ১১টি এয়ারগান আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জিডি মূলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!