1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:55 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রথম দিনে আপিল করেন নি সিলেটের কোনো প্রার্থী

  • Update Time : Monday, January 5, 2026
  • 195 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: রিটার্নিং অফিসারদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে নির্বাচন কমিশনে আপিল করেছেন ৪২ জন প্রার্থী। সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক বুথের হিসাব থেকে এই তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপিলের প্রথম দিনে সবচেয়ে বেশি আবেদন এসেছে ঢাকা অঞ্চল থেকে। তবে সিলেট অঞ্চল থেকে এদিন কোনো আপিল জমা পড়েনি।

Manual2 Ad Code

 

আপিল গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল আবেদন নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

Manual3 Ad Code

ইসি জানায়, আপিলের প্রথম দিনে রংপুর অঞ্চল থেকে ৩টি, রাজশাহী থেকে ৫টি, খুলনা থেকে ৩টি, বরিশাল থেকে ১টি, ময়মনসিংহ থেকে ১টি, ঢাকা থেকে ১৫টি, ফরিদপুর থেকে ৭টি, কুমিল্লা থেকে ৫টি এবং চট্টগ্রাম থেকে ২টি আবেদন জমা পড়েছে। সিলেট অঞ্চল থেকে কোনো আপিল হয়নি। তবে কুমিল্লায় একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করেছেন।

Manual6 Ad Code

 

এর আগে রবিবার ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের বিভিন্ন বুথে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়। মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন প্রায় সাড়ে তিন শ স্বতন্ত্র প্রার্থী, যা মোট বাতিল মনোনয়নপত্রের প্রায় অর্ধেক।

Manual7 Ad Code

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!