1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 4:42 am
Title :

ভোররাতে ভূমিকম্পে কাঁপল সিলেট, উৎপত্তিস্থল ভারতের আসাম

  • Update Time : Monday, January 5, 2026
  • 241 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

Manual2 Ad Code

ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভে-ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেট সীমান্তের ওপারে ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায় ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

যার অবস্থান ২৬ দশমিক ৪৭০ উত্তর অক্ষাংশে এবং ৯২ দশমিক ৪৩৮ পূর্ব দ্রাঘিমাংশে। এর কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

Manual2 Ad Code

 

জানা গেছে, ভোররাতে সিলেট নগরীর প্রায় সর্বত্র অনুভূত হয়। তবে ঘুমে থাকার কারণে অনেকেই টের পাননি। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!