1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:07 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট থেকেই বিএনপি এবারের নির্বাচনী প্রচারণা শুরু করবে মির্জা ফখরুল

  • Update Time : Sunday, January 4, 2026
  • 200 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরীকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে; তবে সেটা সর্বদলীয় সরকার হবে না। দুই একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

রবিবার সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

Manual6 Ad Code

এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটি এজন্য গুরুত্বপূর্ণ কারণ মানুষ এতোদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে।

Manual7 Ad Code

আগামী নির্বাচন নিয়ে মিডিয়া আশংকার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না উল্লেখ করে তিনি বলেন, প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে।

Manual1 Ad Code

মব সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, অর্ন্তবর্তী সরকার আসার পর দেশে নতুন একটা কালচার শুরু হয়েছে- মবোক্রেসি। এটি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে আমাদের বের হতে হবে।

দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আসুন যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।

Manual1 Ad Code

সিলেট থেকেই বিএনপি এবারের নির্বাচনী প্রচারণা শুরু করবে বলেও এসময় জানান তিনি।

প্রসঙ্গত, রোববার একদিনের ব্যক্তিগত সফরে সিলেট আসেন মির্জা ফখরুল। বিকেলে সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর সন্ধ্যায় বিমানবন্দর এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনেসর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এমএ মালিক, বিএনপির সহ-সাংগঠনিকত সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!