1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 10:03 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

  • Update Time : Sunday, January 4, 2026
  • 181 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৪ জানুয়ারি) বাদ আসর প্রথমে হযরত শাহজালাল ও পরে হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারত করেন। এসময় তিনি সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া উর রহমানসহ দলীয় সব মৃত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ জাতি ও আগামী নির্বাচনে দলের সার্বিক সাফল্যের জন্য মোনাজাত করেন।

Manual3 Ad Code

বিএনপি মহাসচিবের সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাতেই তার ঢাকায় ফেরার কথা।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!