1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:29 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে কুয়াশা আরও বাড়বে : সড়ক , বিমান ও নৌ পরিবহনে সতর্কতা

  • Update Time : Friday, January 2, 2026
  • 287 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেট ও মৌলভীবাজার জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

Manual2 Ad Code

আবহাওয়া অফিস জানায়, রাত থেকে সকালের কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সিলেট ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ধীরে ধীরে প্রশমিত হতে পারে। তবে কুয়াশার কারণে এলাকায় শীতের অনুভূতি বজায় থাকবে।

বৃহস্পতিবার সিলেট অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন।

Manual4 Ad Code

এছাড়া আপেক্ষিক আর্দ্রতা সকাল ৯টায় ছিল ৯৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৯৪ শতাংশ। গত ৩১ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত এবং ১ জানুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

Manual5 Ad Code

শুক্রবার (২ জানুয়ারি) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!