1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 5:12 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ

  • Update Time : Friday, January 2, 2026
  • 112 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সমাজসেবা ও মানবসেবার মাধ্যমে জামায়াত ইতোমধ্যে দেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালবাসার প্রতীকে পরিণত হয়েছে। চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। জাতির প্রত্যাশা পুরণে কাজ করতে চাই। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ ও তরুণ প্রজন্মের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এজন্য প্রয়োজন ঈমানদার দেশপ্রেমিক জনতা। জামায়াত সেই দেশপ্রেমিক জনতা গঠনে কাজ করছে। জাতির প্রত্যাশা পূরণে জামায়াতের মানবিক তৎপরতা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

তিনি বলেন, আল্লাহতায়ালা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছেন। আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণ সাধনে অবিরত চেষ্টা চালানো। শুধু তাই নয়, বিত্তবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয়, বিত্তবানদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।

তিনি শুক্রবার (২ জানুয়ারী) নগরীর বালুচর এলাকায় সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ৩৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ওয়ার্ড সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তোফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম রাব্বানির সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মজলিসে শুরা সদস্য ও শাহপরান থানা পশ্চিমের আমীর মোহাম্মদ শাহেদ আলী।

Manual6 Ad Code

বৈঠকে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন- ৩৬নং ওয়ার্ড জামায়াত নেতা সামসুল আলম, ইকবাল আহমদ বাদল, সোহাগ আহমেদ, মিসবাহ উদ্দিন বাইছ ও সাইফুল আলম প্রমূখ। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!