1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 12:38 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, আটক ১৬

  • Update Time : Wednesday, December 31, 2025
  • 353 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ। বোমা মেশিন ব্যবহার করে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual6 Ad Code

আটকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার খায়েরগাঁও এলাকার মো. বাছিরের ছেলে মো. মাহমুদুল (২১), মো. ফসিউদ্দিন মিয়ার ছেলে মো. সাকিবুল হাসান (১৯), দক্ষিণ রাজনগর এলাকার মো. শামসুল হকের ছেলে মো. লালন (২০), বাবুল নগর হাফিজ আশরাফ আলীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৩২), চিকাডহর এলাকার ইকরাম আলীর ছেলে মো. ইয়াকুব আলী (৩৬), জালিয়ারপার এলাকার আব্দুল খালিকের ছেলে মো. কামরুল (২৫), ধুপরীরপাড় খাগালীপাশা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল করিম (২৭), পাড়ুয়া মাঝপাড়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. আবু বক্কর (২২), মৃত মঙ্গল মিয়ার ছেলে মো. শফিক মিয়া (৪২), মঙ্গল মিয়ার ছেলে মো. রুহুল আমিন (৩০), দক্ষিণ কালিবাড়ি এলাকার ময়না মিয়ার ছেলে মোহাম্মদ কামরুজ্জামান (৩০), চিকাডহর এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ লাল মিয়া (২৮), পাড়ুয়া মাঝপাড়া এলাকার ধনাই মিয়ার ছেলে মো. আখতার মিয়া (২৮), পাড়ুয়া উজানপাড়া এলাকার মো. আবু বক্করের ছেলে মো. শরিফ উদ্দিন (১৯), মুহাম্মদ সুলতান উদ্দিন (২২) ও ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল মুতালিবের মো. আল আমীন হোসেন (৩২)।

পুলিশ জানায়, আটককৃতরা পাথর তোলার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, যৌথ বাহিনীর অভিযানে টিল্লা ধ্বংসে ব্যবহৃত ৫৬টি বোমা মেশিন ও ট্রাক্টর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল।

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।’

Manual5 Ad Code

এদিকে, স্থানীয়দের দাবি, অবৈধ পাথর উত্তোলনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তারা জানায়, এই ধরনের অপরাধী চক্রের মাধ্যমে ধ্বংস হচ্ছে স্বাভাবিক বাস্তুসংস্থান এবং পরিবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!