1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:18 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

হাদি হত্যার বিচার চেয়ে সিলেটে আজও বিক্ষোভে ইনকিলাব মঞ্চ

  • Update Time : Sunday, December 28, 2025
  • 202 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :::‘ শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। রবিবার দুপুরে নগরের চৌহাট্টায় ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি ও সিলেটের ব্যানারে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করা হয়। দেশের সব বিভাগীয় শহরে একযোগে এ কর্মসূচী পালন করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

Manual6 Ad Code

এ সময় বক্তারা শহীদ শরীফ উসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

Manual7 Ad Code

তারা বলেন, ওসমান হাদীর হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সকলেই উৎকন্ঠিত। সরকার এই হত্যার বিচারে টালবাহানা করছে বলে অভিযোগ তুলেন তারা।

Manual4 Ad Code

আগামী তিন দিনের মধ্যে চার্জশিট ও ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করতে হবে বলেও হুশিয়ারি দেন নেতাকর্মীরা। বিচারিক কার্যক্রম ত্বরান্বিত না হওয়ার আগ পর্যন্ত রাজপথে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

বিক্ষোভকালে হাদী হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এরআগে শনিবারও একই স্থানে দুপুর থেকে রাত পর্যন্ত বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ।

Manual4 Ad Code

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন হাদি। রাজধানী বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানন থেকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন হাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!