1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 11:46 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেট বিমানবন্দরে জাসাস নেতা রুমনকে সংবর্ধনা

  • Update Time : Monday, April 14, 2025
  • 324 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মুস্তাকুর রহমান রুমনের৷ স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে সিলেট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সালেহ আহমদ খসরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্ঠা ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিযয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ সালাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী।

Manual6 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ছাত্রজনতার গণঅভ্যূত্থানের ফ্যাসিস্ট আওয়ামীলীগের পতন হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের সর্বস্থরের জনগণ সহ আমাদের প্রবাসী নেতাকর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রবাসীরা বহির্বিশ্বে গণতন্ত্রের পক্ষে জনমত তৈরি করেছেন, গণখুনি শেখ হাসিনা বিশ্বের যেখানেই গেছেন আমাদের প্রবাসীরা তাকে প্রতিহত করেছেন। তাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Manual1 Ad Code

সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন- মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ূন কবির শাহিন, সিলেট জেলা বিএনপি উপদেষ্টা মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, শিক্ষক সমিতির বিভাগীয় আহবায়ক লে. মো: মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা শ্রমিকদল ভারপ্রাপ্ত আহবায়ক শাহ আব্দুল মুকিত, সদস্য সচিব নুরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফজলে আহসান রাব্বি, মহানগর তাতীদলের সভাপতি আব্দুল গফফার, মহানগর তাতীদলের সাংগঠনিক রায়হান বক্স রাক্কু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!