1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 1:11 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও যুক্তরাজ্য বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

  • Update Time : Monday, December 22, 2025
  • 154 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ও নবগঠিত যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব খছরুজ্জামান খছরুকে অভিনন্দন জানিয়ে সিলেট নগরীতে স্বাগত মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

Manual1 Ad Code

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে রেজিস্টারী মাঠ থেকে স্বাগত মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুবদলের সাধারণ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই গণতন্ত্রের পূর্ণজাগরণ সৃষ্টি হবে। তারেক রহমানের বলিষ্ট নেতৃত্বে ফ্যাসিবাদের যেমনি পতন হয়েছে ঠিক তেমনিভাবে তার নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবে। বক্তারা সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমাণে বিএনপি ও তারেক রহমানের উপর জনগণকে আস্থা রেখে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান।

Manual8 Ad Code

সভায় বক্তারা নবগঠিত যুক্তরাজ্য বিএনপির কমিটিতে সিলেটের কৃতি সন্তান আবুল কালাম আজাদকে আহবায়ক ও খছরুজ্জামান খছরুকে সদস্য সচিব পদে দায়িত্ব প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে নবগঠিত কমিটির সফলতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!