1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 12:35 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সংসদ নির্বাচনের তপশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন

  • Update Time : Saturday, December 20, 2025
  • 409 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্রে এ তথ্য নিশ্চিতে করা হয়েছে। সংশোধিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময়সীমা দুই দিন কমানো হয়েছে। আগে নির্ধারিত ৫-১১ জানুয়ারির পরিবর্তে এখন আপিল করা যাবে ৫-৯ জানুয়ারি পর্যন্ত।

Manual5 Ad Code

অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। পূর্বে ১২-১৮ জানুয়ারি নির্ধারিত থাকলেও সংশোধিত তপশিল অনুযায়ী আপিল নিষ্পত্তি করা হবে ১০-১৮ জানুয়ারির মধ্যে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৬৫ অনুযায়ী জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন আয়োজন করা প্রয়োজন। সে অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ গঠনের উদ্দেশে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন করে সদস্য নির্বাচনের জন্য ভোটারদের আহ্বান জানিয়ে নির্বাচনের সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে।

Manual3 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর, সোমবার। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি, রোববার পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি, সোমবার থেকে ৯ জানুয়ারি, শুক্রবার পর্যন্ত।

Manual7 Ad Code

এতে আরও বলা হয়, আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি, শনিবার থেকে ১৮ জানুয়ারি, রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, মঙ্গলবার এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি, বুধবার। সবশেষে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!