1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 12:26 pm
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

“সিলেটে সরকারি উন্নয়ন কর্মসূচিতে জনসম্পৃক্ততা নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব-সিলেটে নাগরিক সংলাপে বক্তারা

  • Update Time : Thursday, December 18, 2025
  • 142 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের উন্নয়ন বিষয়ে নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জবাবদিহিতা না থাকায় বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে। সিলেটবাসীর কাছে গ্রহণযোগ্য ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে উন্নয়ন কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। বক্তারা বলেন, সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। সিলেটবাসী এই সমস্যার স্থায়ী সমাধান চান। নগরীতে বিশুদ্ধ নিঃশ্বাসের অভাব, এজন্য নগরীতে খোলা পার্ক এবং হাটাচলার স্থান নিশ্চিত করা প্রয়োজন। ছোটদের খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। সিলেটের উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করা প্রয়োজন।
পিপলস ভয়েস-এর উদ্যোগে আয়োজিত উন্মুক্ত নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধায় নগরীর একটি কনভেনশন হলে মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিপলস ভয়েস এর সভাপতি রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর মোছাদ্দিক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় তিনি বলেন, দিনের ভোট রাতে করে রাজা-রানি হওয়ার স্বপ্ন কেউ আর দেখতে পারবে না। ভোট হবে দিনের আলোতে, জনগণের সামনে।
খন্দকার মুক্তাদির বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আমি আশাবাদী। পাশাপাশি সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বদেন তিনি।
নাগরিক সংলাপে অংশগ্রহণকারীরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সিলেটের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করার দাবি জানান।
নাগরিক সংলাপে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফালাহা উদ্দিন আহমেদ, সম্মেলিত পেশাজীবি পরিষদ সিলেটের সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী, প্রবাসী জাকির চৌধুরী, পরিবেশবিদ আব্দুল করিম কিম, শাবিপ্রবির ডিন ড. কামাল হোসেন চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, সিলেট চেম্বারে সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, মানবাধিকার কর্মী আতাউর রহমান, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট আশিক উদ্দিন আশু, আব্দুর রহমান রিপন, নজরুল ইসলাম মুনিম, ইকরামুল কবির, ডা. সুলেমান হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!