1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 25, 2026, 3:24 am
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান

  • Update Time : Monday, December 15, 2025
  • 444 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: রাজনৈতিক নানা সমীকরণের পর ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তিনি। তবে নিরাপত্তার স্বার্থে তার সাথে কেউ দেখা করতে পারবেন না। তিনি বিমান থেকে না নেমে একই ফ্লাইটে করে ঢাকায় ফিরবেন। এরআগেও দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই রুটে দেশে ফিরেন।

 

সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক মাহমুদুর রহমান জানান, তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

 

Manual1 Ad Code

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরী জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে তারেক রহমান সিলেট হয়ে ঢাকায় ফিরবেন এরকম কোন তথ্য জানা নেই।

Manual4 Ad Code

সূত্র জানায়, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরার বিষয়টি সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ঘটে। তারেক রহমানের জন্য ঢাকার গুলশান এভিনিউ সড়কে ১৯৬ নম্বর বাসভবন প্রস্তুত করা হয়েছে। তার এই দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নীরবে প্রস্তুতি শুরু হয়েছে। তারেক রহমানের সঙ্গে থাকবেন তার কন্যা জাইমা জারনাজ রহমান দেশে আসার কথা রয়েছে।

 

এরআগে শুক্রবার (১২ ডিসেম্বর) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এ আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি।

Manual3 Ad Code

 

এদিকে, তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সে দেশেই আছেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!