1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 1:05 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

নিজ উদ্যোগে দাঁড়িপাল্লার বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণ-মাওলানা হাবিবুর রহমান

  • Update Time : Saturday, December 13, 2025
  • 374 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জামায়াত সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সার্থে আমরা আচরণবিধি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তফসিল ঘোষণার সাথে সাথে দেশে নির্বাচনী আচরণবিধি কার্যকর শুরু হয়েছে। নির্বাচন কমিশন ৪৮ ঘন্টার মধ্যে প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন। একই সাথে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানও আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। আমি নিজে উপস্থিত থেকে আমার বিলবোর্ড ও ব্যানার অপসারণ শুরু করেছি। আমাদের সর্বস্তরের জনশক্তিকে নিজ নিজ এলাকায় থাকা সকল বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোষ্টার অপসারণের অনুরোধ জানিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই সিলেট-১ (মহানগর ও সদর) আসনে দাঁড়িপাল্লার সকল বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হবে।

Manual6 Ad Code

তিনি শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় নিজ উদ্যোগে বিলবোর্ড ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন। এছাড়া তিনি শুক্রবার দিনভর বিভিন্ন এলাকায় বিলবোর্ড-ব্যানার অপসারণ ও গণসংযোগ কর্মসূচীতে যোগ দেন।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও শাহপরান পশ্চিম থানা আমীর শাহেদ আলী প্রমূখ।

বিলবোর্ড অপসারণ ও গণসংযোগ কালে মাওলানা হাবিবুর রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে শুধু নিজ দলের প্রতীকের বিজয় নয়, জুলাই সনদের আইনী ভিত্তির জন্য গণভোটে ‘হ্যা’ কে বিজয়ী করতে হবে। এজন্য ভোটারদের মাঝে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!