1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:54 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে হত্যা, নারায়নগঞ্জ থেকে আসামি গ্রেপ্তার

  • Update Time : Monday, December 8, 2025
  • 293 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের কানাইঘাটে টাকা দেনা-পাওনা বিরোধের জেরে সাইফুল ইসলামকে হত্যা মামলার প্রধান আসামি শাকিল আহমদকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। শাকিলকে সোমবার (৮ ডিসেম্বর) কানাইঘাট থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর দুপুরের দিকে পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এরআগে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ আভিযানিক চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঝাউচর মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

Manual3 Ad Code

সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-৯।

র‌্যাব্ জানায়, কানাইঘাটের রাতছড়া গ্রামের সাইফুল ইসলামের সাথে বন্ধুত্ব ছিলো শাকিলের। তাদের মধ্যে ২ লাখ টাকা দেনা পাওনা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৩০ নভেম্বর বিকালে শাকিল নিহত সাইফুলের বাড়িতে এসে তাকে নিয়ে দনা বাজারে চলে যায়। সন্ধ্যার দিকে নিহত সাইফুলের ভাই সুফিয়ান আহমদ দনা বাজার থেকে বাবাকে ফোন দিয়ে জানায় মোটরসাইকেল চালক, ভিকটিম ও আসামী শাকিল মোটরসাইকেল যোগে দনা বাজারে যাওয়ার পথে শাকিল তাদের বাড়িতে নিয়ে যায়।

Manual3 Ad Code

পরবর্তীতে মোটরসাইকেল চালক কিছু সময় অপেক্ষা করে ভিকটিম সাইফুল ফেরত না আসায় মোটর সাইকেলরেখে শাকিলদের বাড়িতে গিয়ে দেখতে পান নিহত সাইফুলকে বেঁধে মারপিঠ করা হচ্ছে। এক পর্যায়ে শাকিল উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

Manual3 Ad Code

তখন অন্যারা ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। গুরুতর আহতবস্থায় সাইফুলকে শাকিলদের বাড়ীর পূর্ব পাশের জঙ্গলের ভিতরে হাত পা বাধা অবস্থায় ফেলে যায় হামলাকারীরা। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!