1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 10:50 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন দায়ে আব্দুল মান্নান কারাগারে

  • Update Time : Monday, December 8, 2025
  • 293 Time View

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখেরপাড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহার ভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual2 Ad Code

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার পর গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ উপজেলার লাখেরপাড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে (৪৩) আটক করেন। আটক ব্যক্তি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে। আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান জানান,

অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত মান্নানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং ৩(১২)২৫–এর ভিত্তিতে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫ (১) ধারা অনুযায়ী গত ৪ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়।

Manual7 Ad Code

মামলায় গ্রেফতারকৃত মান্নানসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ইজারা বহির্ভূত এলাকা থেকে যন্ত্রদানব ব্যবহার করে বালু উত্তোলনের ফলে মসজিদ, বসতবাড়ি ও জনসম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি জনসম্পদও ঝুঁকির মুখে পড়ে। আমরা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালাচ্ছি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

অবৈধ ভাবে উত্তোলন প্রতিরোধে যৌথ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

ছবি ক্যাপশনঃ জাফলংয়ে লাখেপাড় গ্রামে অবৈধভাবে বালু উত্তোনের ফলে হুমকির মুখে একটি বসত বাড়ি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!