1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 6:30 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিলে এসএম জিলানী

  • Update Time : Wednesday, December 3, 2025
  • 132 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের গণতন্ত্রের মা। বাংলাদেশের মানুষ অনেকদিন তাকে দেখতে পারেননি। বহু মানুষের আকাংক্ষা তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। আমরা তাঁকে সুস্থ দেখতে চাই। আমরা তাঁকে সুস্থ দেখতে চাই, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক তিনি।
তিনি বলেন, তিনি সবসময় দেশের মানুষের উপর এবং আল্লাহর উপর ভরসা রাখছেন। আমরা দেখেছি যখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার প্রয়োজন ছিল, তখন তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।
তিনি মঙ্গলবার অসুস্থ দেশনেত্রী গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামরা করে মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিল পূর্বেক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খানের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহবায়ক আমির আলী, উসমান হারুন পনি, আজিজ খান সজীব, সদস্য তছির আলী, মিসবাহ আহমদ জেইন,দেওয়ান রেজা মজিদ, আবির হাসান মুহিন, বিমল দেবনাথ, জিবুর রহমান জিয়া, ইকবাল হোসেন, জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, নরুল হোক মাসুম, সোলেমান খা, গোলাম রাব্বানী, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য কাওসার হোসেন রকি, সোবহান আজাদ, হোসেন খান ইমাদ, সোহেল আহমদ ৬টি থানা আহবায়ক ও সদস্য সচিব ও ৪২ ওয়ার্ড আহবায়ক ও সদস্য সচিব ও নেতৃবৃন্দ। শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য ইবনে জাহান তানভীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!