1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:46 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

১০ম গ্রেডের দাবিতে সিলেটে টেকনোলজিস্টদের আল্টিমেটাম, শাটডাউনসহ ৩ দিনের কর্মসূচি

  • Update Time : Saturday, November 29, 2025
  • 140 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা :::  মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত গোলচত্ত্বরে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি, ০৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি এবং ০৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউনের ঘোষণা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
এ কর্মসূচিগুলো বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সিলেট নগরীর দরগা গেইটস্থ সোলেমান হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেকিল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সভাপতি ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট এস এম আব্দুস সালামের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট মো. আলমগীর আলম এর উপস্থাপনায় উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট বিএম নাসির উদ্দিন, মেডিকেল টেকনোলজিস্ট মোস্তফা জামান খান, মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট মো. আল আমিন, মেডিকেল টেকনোলজিস্ট মো. সোলায়মান খান, মেডিকেল টেকনোলজিস্ট ইসমাইল হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ওমর ফারুক, মেডিকেল টেকনোলজিস্ট জহিরুল ইসলাম, ক্বারী সিদ্দিকুল আলম চৌধুরী, আল আমিন উজ্জল, আব্দুর রাজ্জাক রাজ, গোলাম রাব্বী, মাহবুবুল আলম সজল, আলমগীর হোসেন, এহসান উল্লাহ, এমরান আহমদ, মাহফুজুল আলম শান্ত, মো. ফারুক হোসেন, তাহের আহমদ, ইমাদ উদ্দীন মাহী, নাজমুল হাসান, নিপু, কলিম উল্লাহ, আব্দুল কাদির তালুকদার প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কারি সিদ্দিকুল আলম চৌধুরী।
বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে ভয়াবহ বৈষম্যের শিকার হয়ে মানবসেবা দিয়ে যাচ্ছেন। ডিপ্লোমাধারী অন্যান্য পেশাজীবীরা ইতোমধ্যেই ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বৈধ অধিকার আজও বাস্তবায়ন হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল প্রক্রিয়াধীন থাকা সত্ত্বেও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা ও কোয়ারীর কারণে দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে আছে। বক্তারা আরও বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন, দাপ্তরিক চিঠি, আবেদন, সাক্ষাৎ এবং জনপ্রশাসন বিধি শাখার সব চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব স্পষ্ট। তাই আর কোনো বিলম্ব নয়, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে দাবি আদায়ে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!