1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:50 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ধানের শীষকে বিজয়ী করতে হবে: কয়েস লোদী

  • Update Time : Tuesday, November 25, 2025
  • 188 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির অধীনস্থ বিমানবন্দর থানার জোন-৩’র মতবিনিময় সভা সোমবার নগরীর হাউজিং এস্টেটের কার্যলয়ে অনুষ্ঠিত হয়। ৪,৫,৬,৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ ও পাড়া এবং নাগরিক কমিটির শুধু মাত্র আহবায়ক নেতৃবৃন্দের সাথে জরুরি সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জোন-৩ এর টিম প্রধান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি জোন সদস্য মাহবুব কাদির শাহী, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহিদ চেয়ারম্যান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, বিমানবন্দর থানা সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।
এসময় কয়েস লোদী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষকে বিজয়ী করতে হবে। জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে বিএনপি ও ধানের শীষ নিয়ে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। তিনি বলেন, আমার কাছে রাজনীতি মানে হলো ক্ষমতা নয়, রাজনীতি হলো আমার কাছে দায়িত্ব। রাজনীতি কোনো সুবিধা নয়, রাজনীতি হলো আমার কাছে আপনাদের সেবা করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!