1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:05 am
Title :
সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা আমার অগ্রাধিকার: আব্দুল মালিক

  • Update Time : Friday, November 21, 2025
  • 345 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক শুক্রবার (২১নভেম্বর) কামালবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিরগাঁও জামে মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় মুসল্লি ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সংস্কার ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজখবর নেন।

এরপর মোহাম্মদ আব্দুল মালিক গুপ্তরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে জুমা’র নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও এলাকার মানুষের কল্যাণ কামনা করে দোয়া প্রার্থনা করেন।

Manual7 Ad Code

স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও মুসল্লিদের সুবিধা নিশ্চিত করা আমার অগ্রাধিকার। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে মসজিদ-মাদরাসাসহ সকল সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

তার এই পরিদর্শন ও উপস্থিতিতে এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।
মসজিদ পরিদর্শনে দক্ষিণ সুরমা উপজেলা ও কামাল বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!