1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 3:04 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

গোয়াইনঘাটে হাকিম চৌধুরীর সমর্থনে বিশাল গণমিছিলে জনতার ঢল

  • Update Time : Wednesday, November 19, 2025
  • 259 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে গোয়াইনঘাটে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটায় হাকিম চৌধুরী সমর্থক ফোরামের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাট-সালুটিকর সড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

Manual1 Ad Code

মিছিলে অংশগ্রহণকারীরা সিলেট-৪ আসনে ‘বহিরাগত’ প্রার্থীর বদলে স্থানীয় প্রার্থী জননেতা আবদুল হাকিম চৌধুরীকে দলের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা নানা স্লোগান দেন। মানিনা মানবনা, হাকিম ছাড়া বুঝিনা, এই সেই মানিনা, হাকিম ছাড়া বুঝিনা।

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ছালিক আহমদ সাদীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আবদুল হাকিম চৌধুরী ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর বাবা ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সহসভাপতি। তিনি উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল হাকিম বর্তমানে জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

দলীয় নেতাকর্মীরা জানান, সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে বিএনপি থেকে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি এখন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে। এর আগে গত ৩ নভেম্বর বিএনপি জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ ছাড়া অন্য চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। ৫ নভেম্বর রাতে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেন। এতে স্থানীয় প্রার্থীর দাবিতে উত্তাল হয়ে ওঠে সিলেটের সীমান্তবর্তী জনপদ গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা। গত ৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোয়াইনঘাট উপজেলা সদর, তোয়াকুল স্ট্যান্ড,নওয়াগাওঁ, জৈন্তাপুর উপজেলার ফতেহপুর, হরিপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়াবাজারসহ ১৫টি স্থানে হাকিম চৌধুরীর সমর্থকেরা লোকাল প্রার্থীর দাবিতে মিছিলে মিছিলে উত্তাল করে তুলে। ৮নভেম্বর শনিবার এক সাথে তিন উপজেলার ১৩টি স্থানসহ সালুটিকর-গোয়াইনঘাট সড়কে কয়েক হাজার হাকিম সমর্থকদের অংশগ্রহণে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মশাল মিছিল করে আবদুল হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান। এছাড়াও প্রতিদিন গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় বিভিন্নস্পষ্টে হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে নিয়মিত মিছিল করে যাচ্ছে তৃণমূল।

Manual4 Ad Code

বুধবারের মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, হাকিম চৌধুরী এই মাটির সন্তান। তিনি সুখে দুঃখে সবসময় এলাকাবাসীর পাশে ছিলেন। এই আসনে ধানের শীষকে বিজয়ী করতে হলে স্থানীয় প্রার্থী ও হাকিম চৌধুরীকে মনোনয়ন প্রদানের জন্য দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানাচ্ছি। সিলেট-৪ আসনের সাধারণ জনতা বাইরের প্রার্থীকে গ্রহণ করবেনা। তাই দলের উচিত এই আসনে প্রার্থী নির্ধারণে স্থানীয় জনগণ ও তৃনমূলের মতামতকে প্রাধান্য দেয়া।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!