1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 12:48 pm
Title :
সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য

বিএনপি সরকার গঠন করলে পরিকল্পিত ও আধুনিক সিলেট গড়তে কাজ করবে-খন্দকার মুক্তাদির

  • Update Time : Sunday, November 16, 2025
  • 144 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি সরকার গঠন করলে পরিকল্পিত ও আধুনিক সিলেট গড়তে কাজ করবে। সিলেটের ভোটারদের কাছে দলের প্রতিশ্রুতি গুলো আমাদের পৌঁছে দিতে হবে। আধুনিক ও সুপরিকল্পিত সিলেট গড়ার প্রত্যয় নিয়ে কাজ করবে বিএনপি।
তিনি বলেন, সুদূরপ্রসারী মহাপরিকল্পনা তৈরি সিলেটের উন্নয়নে কাজ করবো আমরা। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য দক্ষ নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদদের যুক্ত করে কাজ করবে।
তিনি রবিবার (১৬ নভেম্বর) আম্বরখানা থেকে নগরীতে গণসংযোগ, বৃত্তি পরীক্ষা পরিদর্শন, সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের অনন্তপুর, পাইকারগাঁও, জাঙ্গাইল ও ঘোপালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পৃথক সভা এবং ৩নং ওয়ার্ডের কাজলশাহ দিঘিরপাড় এলাকায় সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
৩নং ওয়ার্ডে নিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও রাজিব কুমার দের পরিচালনায় সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, কৃষ্ণপদ সূত্রধর, বিজয় কৃষ্ণ চন্দ, রিপন চক্রবর্তী, অরুন চন্দ্র পাল, অশোক রায়, বিপ্রদাস ভট্টাচার্য, রিশিকেষ চৌধুরী, অজিত চক্রবর্তী, সাজন রায় সাজু, সুুমন চৌধুরী, অশিত বৈশ্য, সৈকত দে, রোহান দাস, রুবি পুরকায়স্থ, ইলা বর্মণ, সন্ধালক্ষী দে, মালতি দে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, আমির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, মুফতি রায়হান উদ্দিন মুন্না, ব্যবসায়ী আজিজুর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!