1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:48 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়ে ২৬ টুকরা হলেন রংপুরের আশরাফুল, নেপথ্যে কী?

  • Update Time : Friday, November 14, 2025
  • 198 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২) ঢাকায় বন্ধু জরেজ মিয়ার সঙ্গে যাওয়ার পর হত্যা হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে নীল রঙের ড্রামের মধ্যে থেকে ২৬ টুকরা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে লাশটি শনাক্ত করা হয়েছে।

Manual2 Ad Code

নিহত আশরাফুল হকের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে তিনি বাবার সঙ্গে দেখা করার পর বন্ধু জরেজকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরে বুধবার থেকে তার স্ত্রী লাকী বেগম বারবার ফোন করেও স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ফোন ধরতেন তার বন্ধু জরেজ, যিনি বারবার আশরাফুল ব্যস্ত আছেন বলে জানাতেন।

বৃহস্পতিবার বিকেলে স্বজনরা বদরগঞ্জ থানায় গিয়ে জানতে পারেন, ঢাকায় নীল রঙের ড্রামে আশরাফুলের খণ্ডিত লাশ পাওয়া গেছে। মৃতের শ্যালক আবদুল মজিদ জানিয়েছেন, নিহতের বন্ধু জরেজের সঙ্গে আর্থিক বিরোধের প্রেক্ষিতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পরিবারের ধারণা।

Manual8 Ad Code

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতিকুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ঢাকার রমনা ও শাহবাগ থানাকে তা জানানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তকরণের জন্য তদন্ত চালাচ্ছে।

Manual2 Ad Code

নিহতের পরিবার ও গ্রামের মানুষ শোকাহত। আশরাফুল হকের স্ত্রী, দুই সন্তান ও বাবা-মা বাড়িতে ভীড় করছেন। স্থানীয়রা জানিয়েছেন, ছোটবেলা থেকেই বন্ধুত্বের সম্পর্ক থাকা বন্ধু জরেজের সঙ্গে ব্যবসায়িক সংযোগ ছিল। তবে জাপান যাওয়ার জন্য আশরাফুলের কাছ থেকে জরেজ টাকা ধার চেয়েছিলেন। স্থানীয়রা সন্দেহ করছেন— টাকা না পাওয়ায় বা আর্থিক দ্বন্দ্ব থেকে এই খুনের ঘটনা ঘটতে পারে।

এদিকে নিহতের মা এছরা খাতুন বিলাপ করতে করতে বলেন, ‘মোর ব্যাটাক জরেজ খায়া ফেলাইলো। মোর ব্যাটাক অয় নিয়ে গেছে। টাকা আনার জন্য জরেজ মোর ব্যাটাক নিয়ে গেইছে।’

তবে হত্যাকাণ্ডে দু’জন বা তার বেশি লোক জড়িত থাকার সম্ভাবনা বেশি বলে মনে করছে পুলিশ।

ঢাকার কোনো এলাকায় হত্যার পর মরদেহকে ড্রামে ভরে ফেলা হয় বলে পুলিশের ধারণা। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, ড্রামের একটি চাল ভর্তি ছিল, অপর ড্রামে হাত-পা-মাথাসহ খণ্ডিত ২৬ টুকরা মরদেহ কালো পলিথিনে মোড়ানো ছিল।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!